বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আশুরার চেতনায় সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন

উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসা উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ের’ ধাক্কায় পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল দেখা দেয়ায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু)-এর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান জানান, পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ এ ধাক্কা খেয়েছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। এতে ফাটলের শঙ্কায় দেখা দেয়ায় সোমবার রাত থেকে সেতুটির একপাশের লেনে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরে রাতে সেতুটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে সেতুর যান চলাচল খুব দ্রুতই স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শ্যামপুর থানার ওসি আবু আনসার জানান, সেতুতে ফাটল দেখা দেয়ায় রাত ৮টা থেকে সব প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সেতুর যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-মাওয়া সড়কের এক পাশও বন্ধ করে দেয়া হয়েছে। বুড়িগঙ্গা সেতু-১ বন্ধ হলেও বাবুবাজারের সেতু দিয়ে মাওয়া অভিমুখে চলাচল করা যাচ্ছে।

প্রসঙ্গত, সোমবার সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় ৮ নারী, ৩ শিশুসহ ৩২ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া লঞ্চডুবির ঘটনায় ১৩ ঘণ্টা পর রাত ১০টার দিকে সুমন ব্যাপারী নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ