রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

করোনা টেস্ট: হাসপাতালে গেলে ২০০ টাকা, বাড়িতে থেকে করলে ৫০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারিভাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ফি আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আদেশ জারি হলে হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে ২০০ টাকা ফি দিতে হবে। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে দিতে হবে ৫০০ টাকা।

এখন পর্যন্ত সরকারিভাবে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা বিনা মূল্যে করা হচ্ছে। তবে বেসরকারি হাসপাতালে এখনো পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা দিতে হয়। আর বেসরকারিভাবে বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য লাগছে সাড়ে চার হাজার টাকা।

ফির বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে নমুনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য সেবা বিভাগে প্রস্তাব দেয়া হয়। এ বিষয়ে আদেশ জারির পর পরীক্ষার জন্য ফি দিতে হবে।

ফি’র বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমান। এখন এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে আদেশ জারি করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ