মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

হাসপাতালে ভর্তি তাবলিগের মুরব্বি মাওলানা রবিউল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: তাবলিগের কেন্দ্রীয় মারকায কাকরাইলের মুরব্বি, বিশিষ্ট দাঈ ও ইসলামী বহু কিতাবের লেখক মাওলানা রবিউল ইসলাম (এফসিএ) গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার মেজো ছেলে হাফেজ মাওলানা জাকারিয়া বলেন, আমার বাবা কাকরাইলে মারকাযে প্রায় ৪০ বছর যাবৎ জিম্মাদার ছিলেন। বার্ধক্য জনিত কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ২২ জুন তাকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, বাবার নাকে পাইপ লাগানো রয়েছে। তিনি খাবার খেতে পারছেন। তবে তিনি কথাবার্তা বলতে পারছেন না। রবিউল ইসলামের করোনা ভাইরাসের কোনো উপসর্গ নেই জানিয়ে তিনি পিতার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, বিশিষ্ট এই দাঈ’র বইগুলো ‘আবু ইউসুফ’ নামে প্রকাশ করায় অনেকেই তাকে আবু ইউসুফ স্যার নামেও চেনেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ