রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

‘মত প্রকাশের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ মামলা প্রত্যাহরের দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ রোববার গণমাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করেছে। সরকারের কোন কর্মকর্তা বা এমপি, মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে কোন সত্য প্রকাশ করলেই ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ ব্যবহার করা হচ্ছে।

‘এ আইন প্রনয়ণের পর থেকেই সম্পাদক, সাংবাদিক ও সংবাদ কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, গ্রেফতার, হয়রানীর ঘটনা অব্যাহত রয়েছে। মত প্রকাশের স্বাধীনতা হরণকারী এ ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবাদ মাধ্যমের কন্ঠরোধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

বিবৃতিতে নেতৃদ্বয় ডিজিটাল নিরাপত্ত আইনে দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের উপর দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান।

একই সাথে সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীদের উপর দায়েরকৃত সকল নিবর্তনমূলক মামলা, গ্রেফতার নির্যাতন বন্ধ ও মত প্রকাশের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের দাবী জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ