বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাওলানা মুহিউদ্দীন খান রহ.-এর চলে যাওয়ার ১০ বছর আজ রাজনীতিতে নারী ও ইসলাম আশুরার চেতনায় সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

রোববার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার সমীর প্লাজার সামনে অবস্থান নেন পোশাক নীট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানান, গত ২৪, ২৫ ও ২৬ জুন পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ২৭ জুন সকালে কারখানা খোলার কথা থাকলে কারখানায় গিয়ে শ্রমিকরা আরও ১০ দিন বন্ধের নোটিশ দেখতে পান। সেই সঙ্গে শ্রমিকদের জানিয়ে দেয়া হয় ১ বছর চাকরি করা শ্রমিকদের বেতন প্রদান করা হবে। এই ঘোষণার পর আবার কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এরপর থেকে কারখানা কর্তৃপক্ষ পলাতক রয়েছে। গত মার্চ মাসে ৩০ জন শ্রমিকের বেতন প্রদানের পর এপ্রিল মাস থেকে কোনো শ্রমিকের বেতন প্রদান করেনি কারখানা কর্তৃপক্ষ। তিন মাসের বেতনের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।

কারখানার এক শ্রমিক বলেন, গত মার্চ মাস থেকে কর্তৃপক্ষ আমাদের বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে। আমরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছি। বাসা ভাড়ার জন্য বাড়িওয়ালারা খারাপ আচরণ করছেন। দোকানদাররা আর বাকিতে সদাই দিচ্ছে না। আমাদের ঘরে খাওয়ার কিছু নাই। আমাদের বেতন দিলে আমরা সবার পাওনা টাকা পরিশোধ করে বাড়ি যেতে চাই।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন জানান, অন্যায়ভাবে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে কারখানা বন্ধ করে কারখানা কর্তৃপক্ষ। এই করোনা মহামারিতে এটা অমানবিকতার পরিচয়। অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ