বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিএসএমএমইউ’র সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিটের মান উন্নয়নে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কমিটির সঙ্গে দেখা করবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি দল।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ কমিটির সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি দলের দেখা করতে যাওয়ার কথা রয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিবডি কিটের উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল এই তথ্য নিশ্চিত করেছেন।

ড. বিজন কুমার শীল বলেন, আমরা চার থেকে পাঁচ জন ডাক্তার শনিবার সাড়ে ১১টার দিকে কিটের কার্যকারিতা যাচাইয়ে গঠিত বিএসএমএমইউ কমিটির সঙ্গে দেখা করতে যাবো। তাদের সঙ্গে আলোচনা করে কিটের মান উন্নয়নে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএসএমএমইউ প্রতিবেদনে অ্যান্টিবডি কিটটি কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তার সুপারিশ তুলে ধরা হয়েছিল। কিন্তু ওষুধ প্রশাসন তা গ্রহণ করেনি, এটা দুঃখজনক। তবে তারা বলছে, কিটের মান উন্নয়নে সহযোগিতা করবে। এখন বিএসএমএমইউ সঙ্গে আলোচনা করে দেখবো কোন জায়গায় কিটের মান উন্নয়ন করা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ