রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

হজ নিবন্ধনের টাকা তুলতে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে এবার সীমিত আকারে হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সে দেশে অবস্থানরতরা ছাড়া এবার হজে অন্য দেশ থেকে গিয়ে অংশ নেয়ার সুযোগ নেই।

তাই এ বছর যারা হজের জন্য নিবন্ধন করেছিলেন, তাদের নিবন্ধন ২০২১ সালের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। তবে যে সকল হজযাত্রী (সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনা) নিবন্ধনের টাকা তুলে ফেলতে চান তারা ১২ জুলাইয়ের পর থেকে আবেদন করতে পারবেন।

ধর্ম সচিব নুরুল ইসলাম জানিয়েছেন, বেসরকারি হজ ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধন বাতিল করে টাকা উত্তোলন করতে চাইলে তার হজ এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করবেন এবং মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এজেন্সি বা ব্যাংকের মাধ্যমে জমা করা অর্থ গ্রহণ করবেন।

সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় যেসব হজযাত্রী তাদের জমা করা নিবন্ধনের টাকা তুলতে চান তাদেরকে ১২ জুলাইয়ের পর আবেদন করতে হবে বলেও জানান তিনি।

তবে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে কেউ যদি টাকা না তুলে আগামী বছর হজে যাওয়ার জন্য তা রেখেও দিতে পারবেন।

সৌদি বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি অনুযায়ী এ বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন পবিত্র হজব্রত পালন করতে পারতেন। কিন্তু সরকারি-বেসরকারি মিলিয়ে চূড়ান্ত নিবন্ধন করেছিলেন ৬৪ হাজার ৫৯৯ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৪৫৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১২৪ জন নিবন্ধন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ