বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনামুক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনামুক্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বুধবার বাসায় ফিরেছেন। মন্ত্রীর ফলোআপ করোনা রেজাল্ট নেগেটিভ এলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়।

গতকাল বুধবার পার্বত্য মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার মন্ত্রীর সর্বশেষ টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি। সেখান থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠেছেন মন্ত্রী বীর বাহাদুর।

সেসময় মন্ত্রীর সাথে সাথে তার বড় ছেলে রবিন বাহাদুর উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৬ জুন করোনা ভাইরাসে শনাক্ত হন পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে নেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ