বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলামের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের প্রখ্যাত আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী ইন্তেকালে শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শায়খে গলমুকাপনী বাংলাদেশের একজন প্রবীন আলেমেদ্বীন ও দেশের অন্যতম রাহবার ছিলেন। যিনি দীর্ঘ দিন থেকে গলমুকাপন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিসের দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, শায়খে গলমুকাপনী শুধু একজন মুহতামিম ও শায়খুল হাদীস ছিলেন না বরং বাংলাদেশের প্রাচীনতম ইসলামী সংগঠন জমিয়তের একজন অন্যতম মুরব্বী ছিলেন।জমিয়তের বিভিন্ন প্রোগ্রামাদিতে অংশগ্রহণসহ এ জমিয়তের সাংগঠনিক কার্যক্রমে অত্যন্ত সক্রিয়ভূমিকা পালন করতেন। তার ইন্তেকালে জাতি একজন দ্বীনের একনিষ্ঠ খাদেমকে হারালো। তার চলে যাওয়াতে জমিয়ত পরিবারসহ গোটা দেশবাসী শোকাহত। তার শুণ্যতা অপূরণীয়।

শোক বার্তায় নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবার, সহকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত হযরতের সকল ছাত্র-সুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মারহুমের মাগফেরাত কামনা করে দরজা বুন্দির জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে যারা শোক প্রকাশ করেছেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন, মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী, সহসভাপতি মাওলানা জহিরুল হক ভুঁইয়া, আল্লামা আব্দুর রব ইউসূফী, আল্লামা উবায়দুল্লাহ ফারুক,মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা হাফিজ মহসিন আহমদ, মাওলানা আব্দুল বছির, সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মুফতি মুনির হোছাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নাজমুল হাসান, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ