শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

উত্তর মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর মেসিডোনিয়ার পুলিশ জানিয়েছে, তারা গ্রিস সীমান্তে একটি হাইওয়েতে ট্রাক থেকে ৬৪ জন বাংলাদেশী অভিবাসীকে উদ্ধার করেছেন।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণপূর্বাঞ্চল স্ট্রুমিকা থেকে সোমবার রাতে তাদের উদ্ধার করা হয়। তবে তল্লাশীকালে ট্রাকটির ড্রাইভার পালিয়ে যায়।

পরে উদ্ধার হওয়া অভিবাসীদের আটক করে সীমান্ত শহর গেভজেলিয়ার একটি ভবনে রাখা হয়। মার্কিন গণমাধ্যম দ্য সানদিয়াগো ইউনিয়ন ট্রিবিউন এ খবর দিয়েছে।

খবরে আরো বলা হয়, সুপরিচিত বলকান অভিবাসি রুট, বিশেষত সাবেক যুগোস্লাব রিপাবলিকের ভিতর দিয়ে চলা এ রুটটি ২০১৫ সাল থেকে বন্ধ রয়েছে এবং উত্তর মেসিডোনিয়ার সাথে গ্রিসের সীমান্তও করোনা মহামারির কারণে এ বছরের শুরুর দিক থেকে বন্ধ রয়েছে। কিন্তু পুলিশ বলছে, মানবপাচার নেটওয়ার্কগুলো সীমান্ত এলাকায় এখনো সক্রিয় রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ