বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

করোনা ভাইরাসে এক্সিম ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তানভীর আহমেদ (তুষার) নামে বেসরকারি এক্সিম ব্যাংকের এক কর্মকর্তা মারা গেছেন। তিনি ব্যাংকটির মালিবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এখন পর্যন্তু ব্যাংকার আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২২ জনের। তাদের মধ্যে সোনালী ব্যাংকের ৬ জন, রূপালী ব্যাংকের ২ জন, দি সিটি ব্যাংকের ৩ জন, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার ১ জন, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার ১ জন, জনতা ব্যাংকের ২ জন, ন্যাশনাল ব্যাংকের ১ জন, অগ্রণী ব্যাংকের ১ জন ও ডাচ-বাংলা ব্যাংকের ২ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন, কেন্দ্রীয় ব্যাংকের ১ জন এবং এক্সিম ব্যাংকের একজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ