বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ডিএসসিসির শীর্ষ তিন পদে রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে করপোরেশন।

জানা গেছে, পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সি মোহাম্মদ আবুল হাসেমকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) সিভিল সার্কেলে বদলি করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) সিভিল সার্কেলের কাজী মুহা. বোরহান উদ্দিনকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল এবং নিজ দায়িত্বসহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর/যান্ত্রিক), বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে বদলি করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল এবং নিজ দায়িত্বসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে থাকা খাইরুল বাকেরকে পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) দায়িত্ব দেয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশ জারি করা হলো। এতে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাগণ কোনো প্রকল্পের দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তা বহাল থাকবে।

এদিকে, অসদাচরণ, আত্মসাৎ, তহবিল তসরুফ ও প্রতারণার অভিযোগে বিভাগীয় মামলা রুজুসহ সম্পত্তি বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ ইসহাককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ