শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ডা. জাফরুল্লাহ চৌধুরীর কৃতজ্ঞতা ও আশাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত এন্টিবডি টেস্ট কিটের কার্যকারিতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কারিগরি কমিটির সুপারিশ ওষুধ প্রশাসন বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেইসঙ্গে বিএসএমএমইউ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

শুক্রবার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধক্ষ্য ডা. মুহিব উল্লাহ খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিএসএমএমইউর কারিগরি কমিটির সুপারিশের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত বিএসএমএমইউর কারিগরি বিশেষজ্ঞ দল গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত এন্টিবডি টেস্ট কিটের কার্যকারিতার প্রমাণ পেয়েছেন। তাই আশা করছি, ওষুধ প্রশাসন করোনা পরিস্থিতি বিবেচনায় জরুরিভাবে সুপারিশগুলো বাস্তবায়ন করে দ্রুত নিবন্ধন এবং বিপণনের অনুমতি দেবেন।

কিটের কার্যকারিতা কত শতাংশ তা বৈজ্ঞানিক আলোচনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, করোনা র‌্যাপিড টেস্ট কিটের উন্নয়ন একটি চলমান বিষয়। এ নিয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষের ক্রমাগত সহযোগিতা কামনা করছি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বলেন, বিএসএমএমইউর কারিগরি বিশেষজ্ঞ দল এন্টিজেন কিটের দ্রুত পরীক্ষা করে দিক। তারা যা বলেছে সেটাই ভিত্তি হোক। জাতির এই দুর্দিনে গণস্বাস্থ্য এবং বিএসএমএমইউ যৌথভাবে মানুষের জীবনের জন্য সরাসরি একটি সুসংবাদ বয়ে এনেছে। এ জন্য সবাইকে অভিনন্দন।

তিনি বলেন, শেখ হাসিনা একটি আশা নিয়ে গণস্বাস্থ্যের জন্য কতগুলো বিশেষ ব্যবস্থা নিয়ে দিয়েছিলেন। সেটি ফলপ্রসূ হয়েছে। ইতিবাচক প্রতিবেদন পেলে কিটের অনুমোদন দিবেন বলে জানিয়েছেন ওষুধ প্রশাসনের পরিচালক মেজর জেনারেল মুহা. মাহবুবুর রহমান। এমনকি বিশেষ কমিটিতেও পাঠাবেন বলেছেন। আর এটাই যৌক্তিক। তাই দ্রুত ওষধ প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ