বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮


আওয়ামী লীগ নেতা হানিফ কানাডা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল শুক্রবার ভোররাত চারটার দিকে কানাডার উদ্দেশে রওনা হন।

জানা গেছে, কানাডায় বসবাসরত স্ত্রী ও দুই ছেলেকে দেখতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দোহা গেছেন। ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তার।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল। তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে দেখা করতে স্যার কানাডা গেছেন।’

উল্লেখ্য, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য হানিফের স্ত্রী এবং দুই সন্তান স্থায়ীভাবে কানাডায় বসবাস করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ