বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

স্কুল-কলেজে বন্ধ, টিউশন ফি নিয়ে চাপে অভিভাবকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে চাপে আছেন অভিভাবকরা। তারা জানান, করোনা দুর্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অনেকের আর্থিক অবস্থাও ভাল নয়, এ পরিস্থিতিতে টিউশন ফি মওকুফের দাবি তাদের। শিক্ষা মন্ত্রণালয়ও টিউশন ফির বিষয়ে চাপ না দেয়ার আহ্বান জানিয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে।

করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ৬ আগষ্ট পর্যন্ত বাড়ানো হয়েছে ছুটি। তবে বেশিরভাগ নামী শিক্ষা প্রতিষ্ঠানই টিউশন ফি আদায় করছে। অনেকে এই টিউশন ফি না দিতে পারলে জরিমানাও করছে বলে অভিযোগ অভিভাবকদের।

এ অবস্থায় অভিভাবকরা জানান, এখন বেসরকারি চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ নানা পেশার মানুষের আর্থিক অবস্থা খারাপ। এ অবস্থায় তাদের পক্ষে টিউশন ফি দেয়া কষ্টকর।

সেই সাথে বন্ধ থাকায় স্কুল-কলেজের বিদ্যুৎ বিলসহ নানা বিল দিতে হচ্ছে না। তাই টিউশন ফি মওকুফ করার দাবি তাদের। এদিকে শিক্ষকরা জানান, টিউশন ফি না দিলে শিক্ষকদের বেতন দেয়া সম্ভব হবে না। নজরুল ইসলাম রনি

যদিও অভিযোগ আছে অনেক নামী স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নিলেও শিক্ষকদের বেতন দিচ্ছে না। শিক্ষামন্ত্রণালয় জানায়, এ অবস্থায় সব মহলকে মানবিক আচরণ করতে হবে। টিউশন ফি না দিতে পারলে তাকে চাপ না দেয়ার আহ্বান তাদের। সেই সাথে নন-এমপিও শিক্ষকদেরকে সহায়তা করা হবে, বলছে মন্ত্রণালয়।

এই সময় কোনো প্রতিষ্ঠান বিলম্ব ফিসহ অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় শিক্ষামন্ত্রণালয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ