বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ধর্মপ্রতিমন্ত্রীর কবর জিয়ারত করলেন মাওলানা ইয়াহয়া মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য প্রয়াত ধর্মপ্রতিমন্ত্রী হাফেজ এডভোকেড শেখ মুহাম্মদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন শাইখুল হাদিস মাওলানা ইয়াহয়া মাহমুদ।

মঙ্গলবার (১৬ জুন) প্রয়াত ধর্মপ্রতিমন্ত্রীর গোপালগঞ্জের কোটালীপাড়ায় তার কবর জিয়ারত করেন মাওলানা ইয়াহয়া মাহমুদসহ আরো দুজন আলেম।

এসময় সেখানে প্রয়াত ধর্মপ্রতিমন্ত্রীর জন্য দোয়া করা হয়। এছাড়াও প্রতিমন্ত্রীর বর্নাঢ্য জীবনের স্মরণীয় মূহুর্ত তুলে ধরেন মাওলানা ইয়াহয়া মাহমুদ।

জিয়ারতের পর আলোচনায় মাওলানা ইয়াহয়া মাহমুদ বলেন, বাংলাদেশের সদ্য প্রয়াত ধর্মপ্রতিমন্ত্রী আলেমদের প্রিয় ব্যক্তি ও আস্থাভাজন ছিলেন। আমি তাকে বড় ভাই হিসেবে মনে করতাম। সর্বদা তিনি আমার খোঁজখবর নিতেন ছোট ভাই হিসেবেই। তার মৃত্যুতে পুরো আলেম সমাজ শোকে মুহ্যমান।

‘ইসলামের জন্য তিনি মেহনত করেছেন আমৃত্যু। সকল বিষয়ে আলেমদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। আলেমদের সর্বোচ্চ মর্যাদা দিতেন তিনি। বিশেষ করে তাবলীগ ইস্যুতে তিনি আলেমদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। তার জন্য দেশের আলেমরা আজ অন্তর খুলে দোয়া করছেন। আমরা সত্যিই একজন অভিভাবক হারালাম।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ