সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সস্ত্রীক করোনা আক্রান্ত সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়েছেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। রোববার (১৪ জুন) তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

সোমবার মুস্তাফিজ শফি নিজে এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এবং আমার স্ত্রী দু’জনেই করোনা পজিটিভ হয়েছি। আমাদের অবস্থা খুব একটা খারাপ না। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা চলছে। এছাড়াও একদল বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। আমাদের জন্য দোয়া করবেন।’

সমকালের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক জানান, বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মুস্তাফিজ শফি ও তার স্ত্রী।

এর আগে সমকালের নগর সম্পাদক ও সাংবাদিক নেতা শাহেদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ