বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় আক্রান্তদের চিকিৎসায় অনীহা, ১০ ডাক্তারকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করায় চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত ১০ জন চিকিৎসককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে একজন স্টোর কিপারকেও চাকুরিচ্যুত করার কথা জানিয়েছেন সিটি করপোরেশন।

আজ মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব তাদের চাকরি থেকে অব্যাহতির আদেশে স্বাক্ষর করেন।

১০ চিকিৎসক এবং স্টোরকিপার নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে চালু করা চট্টগ্রাম সিটি করপোরেশনের আইসোলেশন সেন্টারে কাজে যোগ দিতে অনীহা প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী।

সেলিম আখতার সারাবাংলাকে বলেন, ‘করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য আইসোলেশন সেন্টার আমরা খুলেছি। সেখানে আমাদের ওয়ার্ড হেলথ সেন্টারে কর্মরতদের মধ্য থেকে বেছে বেছে ডাক্তার, ফার্মাসিস্ট, হেলথ টেকনোলজিস্ট এবং স্বাস্থকর্মী পোস্টিং দেওয়া হয়েছে। মেয়র মহোদয় তাদের সঙ্গে বৈঠক করেছেন।

যেহেতু সবাই অস্থায়ীভাবে কর্মরত তাদের বেতন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। সরকারিভাবে নির্ধারিত প্রণোদনা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। সুরক্ষা নিয়ে তিনদিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরপরও তারা আইসোলেশন সেন্টারে যোগ দিতে অনীহা প্রকাশ করায় উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’

অব্যাহতি পাওয়া চিকিৎসকেরা হলেন- সিদ্ধার্থ শংকর দেবনাথ, ফরিদুল আলম, আবদুল মজিদ সিকদার, সেলিনা আক্তার, বিজয় তালুকদার, মোহন দাশ, ইফতেখারুল ইসলাম, সন্দ্বীপন রুদ্র, হিমেল আচার্য্য ও প্রসেনজিৎ মিত্র। এছাড়া স্টোর কিপার মহসিন কবিরকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ১৩ জুন নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে সীকম গ্রুপের মালিকানাধীন একটি কমিউনিটি সেন্টারে সিটি করপোরেশনের কোভিড-১৯ আইসোলেশন সেন্টারটি চালু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ