বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

হাসপাতাল থেকে মাদরাসায় ফিরছেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

হেফাজত ইসলাম বাংলাদেশ আমির ও হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে রিলিজ করে মাদরাসায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

আজ সোমবার আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। এ তথ্য ‍নিশ্চিত করেছেন ছেলে মাওলানা আনাস মাদানী।

এর আগে গত সোমবার মাওলানা আনাস মাদানী চমেক হাসপাতালের আইসিইউর সহযোগী অধ্যাপক হারুনুর রশিদের সূত্রে জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আল্লামা শফির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার তিনি প্রথমে চিকিৎসক, নার্সদের জন্য দোয়া করেন। তাদেরকেও তিনি তার জন্য দোয়া করতে বলেন।

শারীরিক অবস্থা খারাপ থাকায় আহমদ শফির চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড গঠন করেছিলো চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। গত সোমবার দুপুর ১২টায় চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান রঞ্জন কুমার নাথ ও মেডিসিন বিভাগের প্রধান সুজত পালের নেতৃত্বে এই মেডিকেল বোর্ড বৈঠকে বসে।

রোববার রাত পৌন ৯টার দিকে আহমদ শফির হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাটহাজারী থেকে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এসময় তার জ্ঞান ছিল না। রক্তে অক্সিজেনের মাত্রা ৮৬ এর নিচে নেমে আসে। এতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তবে সোমবার সকাল থেকে তার শ্বাসকষ্ট কমে আসে।

উল্লেখ্য, আল্লামা আহমদ শফি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ