বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

মুহাম্মাদপুরের আল জামিআতুল কাসিমিয়ায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুহাম্মাদপুরে অবস্থিত, জামিয়া রাহমানিয়ার উস্তাদুল হাদীস, বহু গ্রন্থ প্রণেতা মাওলানা নোমান আহমদ রহ. প্রতিষ্ঠিত আল-জামিআতুল কাসিমিয়া ঢাকায় ভর্তি চলছে।

চলমান বিভাগ ও বৈশিষ্টসমূহ: ১. মাদানী নেসাবের ১ম বর্ষ-৫ম বর্ষ পর্যন্ত (ইবতেদায়ী-জালালাইন)। মাসিক পরীক্ষার মাধ্যমে পড়াশোনার মান যাচাই। ২. আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ। সুন্দর ও মানসম্পন্ন তিলাওয়াতের জন্য নিয়মিত মাশকের ব্যবস্থা। সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব।

৩. মানসম্মত নাযিরা বিভাগ। ৪. আদর্শ নূরানী কিন্ডারগার্টেন বিভাগ। কোমলমতি বাচ্চাদের কে দুই বছরে আরবি অক্ষরজ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কুরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত ও প্রাথমিক বাংলা অংক ও ইংরেজি পাঠদান।

মাদরাসার বৈশিষ্টসমূহ: ক. একঝাঁক নবীন ও প্রবীন মেহনতি শিক্ষক দ্বারা দরস পরিচালিত। খ. অসচ্ছলতা ও অপারগতার ক্ষেত্রে মেধাবী ও মেহনতী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

বি.দ্র. ★ভর্তির সময় অভিভাবকের উপস্থিতি আবশ্যক। ★ভর্তি সংক্রান্ত সকল বিষয় নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন। ★ফোনে ভর্তির সুযোগ রয়েছে।

সার্বিক যোগাযোগ: মুফতী কায়েস মাহমূদ মুহতামিম, আল-জামিআতুল কাসিমিয়া। ০১৭১২২২২৩৬৮, ০১৯২৪৭৮৮৯০৮ (বিকাশ)। যাতায়াত: মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বা শ্যামলী নেমে রিকশায় শেখেরটেক ৭ নাম্বার রোডে আহসান উল্লাহ মসজিদের কয়েকটি বাড়ীর পূর্বে আল জামিয়াতুল কাসিমিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ