শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেখ মুহাম্মদ আব্দুল্লাহর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহর ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম শেখ আব্দুল্লাহ উলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক রাখতেন এবং ধর্মীয় যে কোনো বিষয়ে আলেম উলামাদের পরামর্শ নিতেন।

নেতৃদ্বয় বলেন, তিনি বিভিন্নভাবে ইসলামের খেদমত করে গেছেন। তিনি গওহরডাঙ্গা হাফেজিয়া মাদরাসায় পড়া লেখার মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন এবং সাধারণ শিক্ষায় উচ্চ ডিগ্রী অর্জন করে সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে দেশ একজন উলামাবান্ধব ও জাতীয় রাজনীতিবিদকে হারিয়েছে। যা অপূরণীয়।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন এবং তাদেরকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন আল্লাহপাক রাব্বুল আলামীনের দরবারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ