বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর ইন্তিকালে আল্লামা কাসেমীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’র ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী।

আজ (১৪ জুন) রোববার এক শোকবার্তায় জমিয়ত মহাসচিব বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ গওহরডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কুরআন হিফজের মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেন। এরপর তিনি দেওবন্দী সিলসিলার সুবিখ্যাত এই মাদ্রাসার কিতাববিভাগেও পড়াশোনা করেন। পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায় সর্বোচ্চ সনদধারী ছিলেন। তিনি আইনের উপরও পড়া শোনা করেছেন।

জমিয়ত মহাসচিব বলেন, মরহুম ধর্ম প্রতিমন্ত্রী আলেম-উলামা ও ধার্মিক মানুষদেরকে ভালবাসতেন। তিনি সজ্জন ও সদালাপী ছিলেন এবং সহজেই মানুষের সাথে মিশে যেতেন। ধর্ম সংশ্লিষ্ট যে কোন বিষয়ে তিনি আলেমদের সাথে পরামর্শ করতেন এবং আলেম-উলামাগণও মন খুলে তাঁর সাথে কথা বলার সুযোগ পেতো। তাঁর ইন্তিকালে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

শোকবার্তায় আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, আল্লাহ্ রাব্বুল আ’লামীন মরহুম ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’কে মাগফিরাত দান করুন এবং তাঁর উত্তম আমালসমূহ কবূল করে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

জমিয়ত মহাসচিব মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবাণীতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদের সকলকে এই কঠিন বেদনাকাতর শোকে সবরে-জামিল অবলম্বনের তাওফিক দান করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ