বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকালে আল্লামা মাহমূদুল হাসানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ হাফেজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ির প্রিন্সিপাল মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমরা একজন ভালো মানুষ হারালাম। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ছিলেন একজন নিরুঙ্কুশ ভালো মানুষ। আলেম ওলামাদের সাথে গভীর হৃদ্যতা ছিল তার।তিনি আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর সাহেব হুজুরের একান্ত অনুরাগী ও অনুরক্ত ছিলেন। তিনি আলেম ওলামাদের ভালোবাসতেন। সুন্নতকে ভালোবাসতেন। মজলিসে দাওয়াতুল হকের কাজ করতে ভালোবাসতেন। তিনি মজলিসে দাওয়াতুল হকের ইজতেমায় একাধিকবার এসেছেন। দীর্ঘ সময় নিয়ে তিনি আলেম ওলামাদের সোহবতে ধন্য হয়েছেন।

তিনি আরো বলেন, স্বল্প সময়ের মন্ত্রিত্বে থেকেও তিনি ধর্মীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করেছেন। আলেমদের প্রতি শ্রদ্ধাভাজন এবং বিশেষ করে কওমি মাদরাসা ও ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাকে একজন আন্তরিক শুভাকাঙ্ক্ষী হিসেবে পেয়েছি। তার ইন্তেকালে আমি মারাত্মকভাবে ভেঙে পড়েছি। আমি তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে মাফ করে দিন। এবং জান্নাতের উচ্চ মকামে সমাসীন করুন। আমি তার শোকসন্তপ্ত পরিবার,আত্মীয়,স্বজন, এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তওফিক দান করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ