শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুফতি মুশতাকুন্নবীর বাবার ইন্তেকালে মুফতি ইমরানুল বারী সিরাজীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত ওয়ায়েজ মুফতি মুশতাকুন্নবী কাসেমীর বাবা, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল ও লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদের সাবেক খতীব হযরত মাওলানা আব্দুল কুদ্দুসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজধানী গুলিস্তানস্থ পীর ইয়ামেনী জামে মসজিদের খতীব মুফতী ইমরানুল বারী সিরাজী।

শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহপাক এই প্রবীণ আলেমেদ্বীনের দ্বীনি খেদমতগুলো কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন ও পরিবার-পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তার মৃত্যুতে পুরো দেশবাসী একজন বুজুর্গ বিজ্ঞ আলেমকে হারালো তার শূন্যতা পূরণ হবার নয়।

উল্লেখ্য, মাওলানা আব্দুল কুদ্দুস আজ সুবহে সাদিকের সময় মহান রবের ডাকে সাড়া দিয়ে ইহজগতের মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ