শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুফতি মুশতাকুন্নবীর বাবার ইন্তেকালে রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত ওয়ায়েজ মুফতি মুশতাকুন্নবী কাসেমীর বাবা মাওলানা আব্দুল কুদ্দুসের ইন্তেকালে গভীর শোক রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা এনামুল হক মুসা ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, মরহুম খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন ও ইসলামী শিক্ষা সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার ইন্তেকালে দেশ একজন ইসলামী শিক্ষাবিদ ও রাহবারকে হারিয়েছে। যা অপূরণীয়।

নেতৃদ্বয় আল্লাহর দরবাের তার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন ।

উল্লেখ্য, মাওলানা আব্দুল কুদ্দুস খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। তিনি লক্ষ্মীপুর টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল ও লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদের দীর্ঘকালীন খতিব ছিলেন।

আজ জোহরের পর টুমচর ইসলামিয়া কামিল মাদরাসা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। অত:পর টুমচরস্থ পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ