শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘করোনাকালীন বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি উপেক্ষিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়ার কথা। সেগুলোকে বঞ্চিত করে এসব প্রকল্পে টাকা বরাদ্দের মানে হল দুর্নীতির ধারা অব্যাহত রাখা।

আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পর্যালোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিডিপি ও রাজস্ব খাতে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল। বাস্তবতার সাথে এর কোন মিল নেই। বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি একেবারে উপেক্ষিত হয়েছে। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তা দুর্নীতিকে চলমান রাখার একটা প্রয়াস বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, বাজেট বরাদ্দের বড় বড় অংশ মেগাপ্রজেক্টে দেয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে প্রশ্নবিদ্ধ এবং চাইলেই এগুলো উপেক্ষা করা যেত। অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনই ছিল না এ বাজেটে।

এ সময় দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, শেখ ফজলুল করীম মারূফ, ছাত্রনেতা আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন কাল: ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামীকাল শনিবার, বেলা ১২টায়, পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে (৫৫/বি পুরানা পল্টনস্থ নোয়াখালী টাওয়ার, ৩য় তলায়) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ