বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

‘মালয়েশিয়ায় আটক রোহিঙ্গাদের নিতে বাধ্য নই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়া কর্তৃপক্ষ কর্তৃক আটককৃত ২৬৯ রোহিঙ্গাকে ফেরত নেয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গারা আমাদের নাগরিক নয়। কোনো পরিস্থিতিতেই তাদের ফিরিয়ে নিতে আমরা বাধ্য নই।

তিনি বলেন, কোনো দেশ যদি রোহিঙ্গাদের খুঁজে পায়, তবে সেই নির্দিষ্ট দেশ যা করতে চায় তা তারা করতে পারে এবং অবশ্যই এটি বাংলাদেশের দায়িত্ব নয়।

মালয়েশিয়া কর্তৃপক্ষ দেশটিতে আটক হওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ জানাতে পারে গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে ড. মোমেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

ড. মোমেন বলেন, বাংলাদেশও রোহিঙ্গাদের উন্নত জীবন চায় তবে বাংলাদেশ তার সক্ষমতা অতিক্রম করে তা করতে পারবে না।

এর আগে একটি নৌকা থেকে ২৬৯ রোহিঙ্গা শরণার্থীকে আটক করে মালয়েশিয়া। সূত্র: ইউএনবি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ