মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট উত্থাপন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জীবন-জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণময় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

আজ বুধবার ‘মাস র‌্যাপিড ট্রানজিট এমআরটি লাইন-৫’-এর উত্তরাঞ্চলীয় রুটের চুক্তি অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশীজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবিদদের অভিজ্ঞতা ও পার্টির ইশতেহারের সঙ্গে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হবে।

বাজেট প্রণয়নে পরামর্শ নেয়া হয় না, বিএনপি মহাসচিবের এমন মন্তব্য সত্যের অপলাপ বলে অভিহিত করেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মতামত নিয়েই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, সরকার ও দলের অভ্যন্তরে তিনি সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেন। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আওয়ামী লীগেই গণতন্ত্রচর্চা হয়ে থাকে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। আজ সেতুর ৩১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ