শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

'অর্থ-বিত্ত নয়, করোনাকে মনে হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থ-বিত্ত নয়, করোনাকে মনে হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর: সংসদে প্রধানমন্ত্রী।

মৃত্যুকে ভয় না পেয়ে সতর্ক হয়ে পরিস্থিতি সামাল দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বলেন, 'প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে।' বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের শোক প্রস্তাবের ওপর আলোচনায় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, স্বাস্থ্যবিধি মেনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। সংসদের শুরুতে অধ্যাদেশসমুহ উপস্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। এরপর ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লাসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হয়।

শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'করোনাভাইরাসে অনেক বিশিষ্ট ও প্রিয় মানুষকে হারিয়েছে দেশ।' এ সময় তিনি প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ সবার ভূমিকার প্রশংসা করেন।

আগামীকাল বৃহস্পতিবার ৪৯তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। ২৯ জুন পাস হবে অর্থবিল। আর সবশেষ ৩০শে জুন বাজেট পাস হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ