সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

যশোরের সাংসদ রনজিৎ রায় করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়ের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৮ জুন) রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ এসেছে।

এমপির ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) তপন কুমার বিশ্বাস জানান, গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে এমপিসহ পরিবারের সদস্য ও তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়েছিল। তবে এমপির করোনা পজেটিভ আসে, অন্যদের সকলের নেগেটিভ।

এমপি রনজিৎ রায়ের সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন বলেও জানান তিনি।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জিনোম সেন্টার থেকে তাকে মৌখিকভাবে বলা হয়েছে সংসদ সদস্য রনজিৎ কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে খবরটি জানিয়ে দেওয়া হয়েছে।

এর পরপরই এমপিকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে বলেও জানান যশোরের সিভিল সার্জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ