শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢামেকে দগ্ধ গৃহবধূর মৃত্যু, পরিবারের অভিযোগে স্বামী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের মাধবপুরের এক অগ্নিদগ্ধ গৃহবধূ মাসুমা আক্তারের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

জানা যায়, মৃত মাসুমা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিউড়া গ্রামের আবদুল হাকিমের মেয়ে। এর আগে শনিবার বিকালে মাসুমা স্বামীর বাড়ি মাধবপুর উপজেলার বোরহানপুর গ্রামে অগ্নিদগ্ধ হন।

এদিকে এ ঘটনায় পুলিশ উপজেলার বোরহানপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত গৃহবধূর স্বামী আল আমিনকে (৩০) আটক করেছে। মৃত মাসুমার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুমা বেগমের সঙ্গে ২০০৮ সালে বিয়ে হয় মাধবপুর উপজেলার বোরহানপুর গ্রামের জমশেদ মিয়ার ছেলে আল আমিনের। তাদের সংসারে তিন সন্তানও রয়েছে। শনিবার বিকালে হঠাৎ করে আগুনে পুড়ে যায় মাসুমার শরীর। দ্রুত মাসুমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রোববার সন্ধ্যায় মাসুমার মৃত্যু হয়।

মাসুমার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এতে স্বামী ও তার লোকজন মাসুমাকে পুড়িয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ মাসুমার স্বামী আল আমিনকে আটক করেছে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, মাসুমার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আল আমিনকে আটক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ