শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা সংকটাপন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি করোনা ভাইরাস আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে।

আজ সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি জানান। তিনি বলেন, বর্তমানে জাফরুল্লাহ স্যারের ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এ জন্য তাকে সার্বক্ষণিক অক্সিজেন দেয়া হচ্ছে। একইসঙ্গে তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়া হয়েছে। খাওয়া-দাওয়ার পরিমাণ কিছুটা কমে গেছে। ডাক্তার বলছেন তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।

আগে সপ্তাহে তিনদিন জাফরুল্লাহ স্যারের ডায়ালাইসিস করা হলেও পরিস্থিতি সাপেক্ষে উনার চিকিৎসক বর্তমানে প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ