সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আল্লামা আহমদ শফীর স্বাস্থ্যের উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার প্রধান পরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির অবস্থার কিছুটা উন্নতির দিকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লামা আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জ্ঞান ফিরে আসে। এর আগে রোববার সন্ধ্যা থেকে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

মাওলানা আনাস মাদানী চমেক হাসপাতালের আইসিইউর সহযোগী অধ্যাপক হারুনুর রশিদের সূত্রে এ তথ্য জানিয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আল্লামা শফির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার তিনি প্রথমে চিকিৎসক, নার্সদের জন্য দোয়া করেন। তাদেরকেও তিনি তার জন্য দোয়া করতে বলেন।

এর আগে আহমদ শফির চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড গঠন করে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুপুর ১২টায় চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান রঞ্জন কুমার নাথ ও মেডিসিন বিভাগের প্রধান সুজত পালের নেতৃত্বে এই মেডিক্যাল বোর্ড বৈঠকে বসে।

রোববার রাত পৌন ৯টার দিকে আহমদ শফির হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাটহাজারী থেকে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এসময় তার জ্ঞান ছিল না। রক্তে অক্সিজেনের মাত্রা ৮৬ এর নিচে নেমে আসে। এতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তবে সোমবার সকাল থেকে তার শ্বাসকষ্ট কমে আসে।

জানা যায়, আল্লামা আহমদ শফি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছিলেন। তাকে রাইস টিউব (নাকে নল) দিয়ে শুধু তরল খাবার খাওয়ানো হচ্ছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আল্লামা আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ