শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আল্লামা আহমদ শফীর সুস্থতার জন্য সকলেই দোয়া করুন: চরমোনাইয়ের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফী হুজুর আমাদের সকলের জন্য ছায়া স্বরূপ। তিনি দলমত নির্বিশেষে ইসলামপ্রিয় জনতার অভিভাবক বা মুরব্বি। দেশ ও জাতির প্রয়োজনে তার শারীরিক সুস্থতা আমাদের জন্য নেয়ামত স্বরূপ।

চরমোনাইয়ের পীর নিজেও বিশেষভাবে আল্লাহর কাছে হযরতের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন এবং দেশের সকল ইসলামপ্রিয় মানুষকে দোয়া করতে আহ্বান জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ অপর বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী হুজুরের রোগমুক্তি কামনায় দেশবাসীকে বিশেষভাবে দোয়ার আহবান জানিয়েছেন।

কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত : আল্লামা শাহ আহমদ শফীর আশু সুস্থতা কামনা করে সোমবার বাদ মাগরিব সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়ার আয়োজন করা হয়। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ