বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

ডা. জাফরুল্লাহর সুস্থতা কামনায় গণস্বাস্থ্য কেন্দ্রে দোয়া ও কুরআন খতম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীন দেশের প্রথম বেসরকারি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গত ২৫ মে থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস রোগের সাথে লড়ে যাচ্ছেন।

কিছুদিন আগে তার স্ত্রী এবং ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। এমন অবস্থা থেকে তিনি এবং তার পরিবার যাতে সুস্থ হতে পারেন সেজন্য গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাক্তি উদ্যোগে দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১ টায় গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক এলাকার সূচনা বিল্ডিংয়ের ২য় তলার হলরুমে এই আয়োজন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাও ও কর্মচারী বৃন্দগণ।

এসময় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা শেখ কবির আহমেদ, গণস্বাস্থ্য হাসপাতালের প্রধান কর্মকর্তা আবু তাহের, স্বাস্থ্যকর্মী ইনচার্জ তৈয়মুজ আলী, গণ বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আল-আমিন চৌধুরী, অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম, আইন বিভাগের শিক্ষক লিমন হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের সাধারণ কর্মী দিপু শেখ প্রমুখ।

এই বিষয়ে আইন বিভাগের শিক্ষক লিমন হোসেন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন, তার পরিবারের সদস্যরাও করোনা পজিটিভ।

এমন গুণী একজন মানুষের দ্রুত সুস্থ হয়ে উঠা খুবই প্রয়োজন, গোটা গণস্বাস্থ্য কেন্দ্রের জন্য, দেশের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী কে সুস্থ হয়ে উঠতে হবে। আমরা ব্যাক্তিগতভাবে তার সুস্থতার জন্য এই আয়োজন করছি যাতে তিনি ও তার পরিবার দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ