বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

করোনা চিকিৎসায় যুক্ত হলো ঢাকার আরেক হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা চিকিৎসায় যুক্ত হলো আরও একটি বেসরকারি হাসপাতাল। রাজধানীর উত্তরায় অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল করোনা চিকিৎসায় নির্দিষ্ট করা হয়েছে।

রোববার থেকেই এই হাসপাতালে কোভিড-১৯ রোগী ভর্তি করা হবে বলে শনিবার হাসপাতালের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তাতে বলা হয়, শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটিতে কভিড-১৯ এর চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, ‌করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হবে। রোববার থেকে রোগী ভর্তির কার্যক্রম শুরু হবে। এরইমধ্যে হাসপাতালে নিজস্ব পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। যেখানে প্রতিদিন গড়ে ১ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করা যাবে।

বাংলাদেশ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, জাপানের গ্রিন হাসপাতাল সাপ্লাই এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার যৌথ উদ্যোগে এই হাসপাতাল প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন জানান, এই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন জাপানি চিকিৎসকরা। কোভিড আক্রান্ত চিকিৎসকদের চিকিৎসার বিষয়টি অগ্রাধিকার দেবে প্রতিষ্ঠানটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ