শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আল আযহার থেকে এমফিল ডিগ্রী নিলেন বাংলাদেশের মাওলানা মুহাম্মাদ লুতফেরাব্বী আফনান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক এন্ড এরাবিক স্টাডিজ অনুষদের তাফসির ও উলুমুল কুরআন বিভাগ থেকে কৃতিত্বের সাথে এমফিল ডিগ্রী অর্জন করেছেন মাওলানা মুহাম্মাদ লুতফেরাব্বী আফনান।

তার গবেষনার বিষয় ছিল- "ইমাম জামাখশারি (৫৩৮ হিঃ) রচিত তাফসীরে কাশশাফের উপর ইমাম রাসআনী (৬৬১ হিঃ) রচিত তাফসিরগ্রন্থ রুমুযুল কুনুযে উল্লেখিত অভিযোগ সমূহ সংকলন ও পর্যালোচনা "৷

গত বুধবার (৩ জুন) ইসলামিক এন্ড এরাবিক স্টাডিজ অনুষদের কনফারেন্স হলে মিসরের স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় তিন ঘন্টাব্যাপী তার গবেষণাপত্রের ডিসকাশন চলে।

৫০০ পৃষ্ঠার গবেষণাপত্রের বিভিন্ন দিক নিয়ে গভীর পর্যালোচনার পর ২ জন সুপারভাইজার এবং ২ জন বিচারকের সর্বসম্মতিক্রমে পর্যালোচনামূলক তাফসীর বিষয়ে গুরুত্বপূর্ণ অভিসন্দর্ভের জন্য তাকে আল আযহারের ইসলামিক এন্ড এরাবিক স্টাডিজ অনুষদের তাফসির ও উলুমুল কুরআন বিভাগের অধীনে "মুমতাজ" ফার্স্টক্লাস এক্সিলেন্ট গ্রেডে এমফিল ডিগ্রি প্রদান করেন।

উল্লেখ্য, মাওলানা মুহাম্মাদ লুতফেরাব্বী বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া রহমানীয়া আরাবিয়া -ঢাকা ও জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে দাওরায়ে হাদিস (তাকমীল) সম্পন্ন করেছেন৷ এরপর গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া -ঢাকা থেকে উলুমুল হাদিসে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন ও দৈনিক পত্রিকায় লেখালেখির সাথে যুক্ত রয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ