শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৬ জুন পর্যন্ত সব ফ্লাইট বাতিল করলো বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণ রোধে দীর্ঘ দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর চালু হয়েছে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল। তবে চালু হওয়ার পর থেকেই যাত্রী সংকটে ভুগছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাই বাধ্য হয়েই গত মঙ্গলবার ও বুধবারের সব ফ্লাইট বাতিল করেন তারা।

এবার আগামী ৬ জুন শনিবার পর্যন্ত পূর্বের শিডিউল করা সব ফ্লাইট বাতিল করা হলো। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তারা জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ রুটে যাত্রী সংকট সৃষ্টি হয়েছে। তাই ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার এবং শনিবার অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশের সব ফ্লাইট বাতিল থাকবে। এই কয়দিন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট চলার কথা ছিল।

তবে এই রুটগুলোতে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের ফ্লাইট চলাচল নিয়মিত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ