শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

‘স্বাস্থ্যবি‌ধির প্র‌তি মানুষের উদাসীনতা করোনা সংকটকে আরো ঘ‌নীভূত করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যবি‌ধির প্র‌তি মানুষের উদাসীনতাই দেশে করোনা সংকটকে আরো ঘ‌নীভূত করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার নিজ সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, অভিন্ন শত্রু করোনার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই কর‌ে যেতে হবে। নয়তো যেভাবে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবি‌ধি মেনে চলার প্রতি উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে এই সংকট আরো ঘ‌নীভূত হবে।

তিনি বলেন, কিছু কিছু হাসপাতালের বিরুদ্ধে করোনা রোগীদের চিকিৎসা না দেয়ার অভিযোগ উঠেছে। দেশের এই দুর্যোগে হাসপাতালগু‌লোকে এ বিষয়ে আরো মান‌বিক হওয়ার আহ্বান জানাই।

বিএন‌পিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, সরকারের সমালোচনা‌ করাকে এই দলটির নেতারা নিত্য রু‌টিন ওয়ার্কে প‌রিণত করে ফেলেছে। তাদের এই অভ্যাস থেকে সরে আসার আহ্বান জানাই।

এর আগে সম্প্রতি তিনি বলেন, বিএনপির মনে নেতিবাচকতার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেশে করোনা সংক্রমণের শুরু থেকে তারা একই রকম বক্তব্য দিয়ে আসছে। অনবরত সমালোচনার পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। এর বৃত্ত থেকে তারা বের হতে পারছে না। প্রাণঘাতী করোনা বিশ্বকে বদলাতে পারলেও এই দলটিকে বদলাতে পারেনি।

মন্ত্রী বলেন, বিএনপি নিজেদের মধ্যকার সমন্বয়হীনতা না দেখে অন্যত্র তা খুঁজে বেড়ায়। এমন কর্মকাণ্ডের কারণে তারা ইতোমধ্যে রাজনীতির আইসোলেশনে পৌঁছে গেছে। বিষোদগারের ভাইরাসে আক্রান্ত বিএনপি সরকারের ভালো কাজ না দেখে মানুষের মনে নেতিবাচকতার সংক্রমণ ছড়াচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ