রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যের লুটনে খেলাফত মজলিসের সুধী সমাবেশ অনুষ্ঠিত জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ভানুয়াতুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

করোনাকালীন সময়ে ওষুধ কোম্পানিগুলো ডাকাতি করছে: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার চিকিৎসায় ব্যবহ্নত ওষুধের দাম ধরা-ছোঁয়ার বাইরে উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনাকালীন এই সময়ে সুযোগ বুঝে ওষুধ কোম্পানিগুলো ডাকাতি করছে। মঙ্গলবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি এখন ভালো বোধ করছি। তবে দেশের সামনে খুবই খারাপ সময় আসছে। তাই সবাইকে সতর্ক করে বলছি, সামনে অসংখ্য মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হবে। তখন অধিক দামের কারণে সবাই ওষুধ কিনতে পারবে না। আইসিইউর সংকট দেখা দেবে। আর এই সুযোগে ডাকাতি করবে ওষুধ কোম্পানিগুলো।

তাই এখনই সরকারকে ওষুধের দাম নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওষুধের দাম নিয়ন্ত্রণ করার এখনই উপযুক্ত সময়। পরে বিপদের সময় সেই সুযোগ পাওয়া যাবে না। তাছাড়া লকডাউন তুলে নেয়ার কারণে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ