বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

উমরা শেষে দেশে পাঁচজন না ফেরায় দুই এজেন্সিকে শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব গিয়ে পবিত্র উমরা পালন শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চার শিক্ষার্থীসহ পাঁচজন দেশে ফিরে না আসায় বেসরকারি দুই হজ এজেন্সিকে শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয়।

গত রোববার (৩১ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আমিনুর রহমান এই দুই এজেন্সিকে নোটিশ প্রদান করেন।

নোটিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রাপ্ত পত্রের বিষয় উল্লেখ করে বলা হয়, চলতি বছরের ২৫ জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৪ ছাত্রসহ পাঁচজন উমরা পালনের জন্য সৌদি আরব যান।

তন্মধ্যে সাদমান ট্রাভেলস (হজ লাইসেন্স নম্বর- ১১৪৪) থেকে তিনজন ও বিএমএস ট্রাভেল (উমরা লাইসেন্স নম্বর- ৬৯) এজেন্সির মাধ্যমে দুইজন সৌদি আরব গমন করেন। পবিত্র উমরা পালন শেষে তারা বাংলাদেশে প্রত্যাবর্তন করেননি।

জাতীয় হজ ও উমরা নীতি-১৪৪০ হি./২০১৯ এর ২২.২.১ এবং ২০২০ সালের জন্য বৈধ প্রকাশিত এজেন্সির তালিকার শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক প্রেরিত উমরাযাত্রীকে দেশে ফেরত আনা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ