শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আজ থেকে মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়াহ’য় ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া’য় ১৪৪১-১৪৪২ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি আগামীকাল থেকে শুরু হবে।

যেসব বিভাগে ভর্তি হওয়া যাবে: ক. আততাখাসসুস ফী উলূমিল হাদীসিশ শরীফ, খ. আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা, গ. কিসমুত তাদরীব ফিদ দাওয়াহ ওয়া আদাবিহা, ঘ. কিসমুদ দিরাসাত লি-আকীদাতি খাতমিন নুবুওয়াহ

বর্তমান পরিস্থিতির কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির জন্য নিম্নোক্ত কার্যক্রম অনুসরণ করার অনুরোধ করেছে মাদরাসা কতৃপক্ষ: ১. ১০ শাওয়াল বুধবার হতে ১২ শাওয়াল জুমাবার পর্যন্ত নিম্নোক্ত নাম্বারে ফোন করে ভর্তির আবেদন নিবন্ধন করতে হবে।

ক. ০১৭২২-৮১৬৮৮৫, খ. ০১৭৪৩-৭৪৭৩১৮, গ. ০১৮৪২-০২১৫৪৩। ফোন করার সময় : সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

২. ভর্তির আবেদন নিবন্ধন করার জন্য যেসব তথ্য জানাতে হবে: ক. নাম, খ. পিতার নাম, গ. ঠিকানা, ঘ. বর্তমান অবস্থান, ঙ. দাওরায়ে হাদীস কোথায় পড়েছেন, চ. যারা ইতিমধ্যে হাইআর পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের দাওরার ফলাফল।
ছ. যারা হাইআর পরীক্ষার্থী তাদের জন্য মিশকাত জামাতের সালানা ইমতিহান এবং দাওরায়ে হাদীসের ছেমাহী/শশমাহী ইমতিহানের নম্বরপত্র, জ. আপনাকে সহজে পাওয়া যায় এমন একটি ফোন নম্বর, ঝ. কোন বিভাগে দাখেলা নিতে চান।

নিবন্ধনের পর কাছাকাছি সময়ে আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।

ভর্তি পরীক্ষার জন্য আসার সময় যা সঙ্গে আনবেন : ক. জাতীয় পরিচয়পত্র (না থাকলে জন্ম নিবন্ধন), খ. উপরোল্লিখিত নম্বরপত্রের মূলকপি, গ. স্বাস্থ্যবিধি মেনে আসবেন।

যাতায়াত : মারকাযের প্রধান প্রাঙ্গণ

১. গাবতলী থেকে সাভারের দিকে যেতে হেমায়েতপুর নেমে সিএনজিতে বৌনাকান্দি চকের ভেতর মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা।

সিএনজি/গাড়ি নিয়ে সরাসরি মারকাযুদ দাওয়াহ্য় আসতে চাইলে কুরাইশ নগর পাকা মসজিদের উত্তর পাশ দিয়ে পশ্চিমে এসে মারকাযের দক্ষিণ দিক থেকে প্রবেশ করতে হবে।

২. কদমতলী জিঞ্জিরা অথবা বসিলা মোহাম্মাদপুর থেকে কলাতিয়া হয়ে আলীপুর ইটাভাটা ব্রিজ। ওখান থেকে বৌনাকান্দি চকের ভেতর মারকাযুদ দাওয়াহ ইসলামিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ