বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

‘সুদ ঘুষ দুর্নীতি ও রক্তচোষা নীতি পরিহার করোনা থেকে মুক্তির বড় প্রতিষেধক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, করোনা ভাইরাসে পুরো বিশ্ব বিপর্যস্ত। বিশ্বের অন্যান্য দেশের মতো করোনা বাংলাদেশেও ক্রমেই মারাত্মক আকার ধারণ করেছে। মৃত্যুর মিছিলও দীর্ঘয়িত হচ্ছে।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, করোনা ভাইরাস আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে দুনিয়ায় অবতীর্ণ হয়েছে, যাতে মানুষ এ থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে পরিশুদ্ধ জীবন পরিচালনা করতে পারে। কিন্তু মানুষের মধ্যে অনুশোচনা নেই। এই মহামারির মধ্যেও এক শ্রেণীর মানুষ সুদ, ঘুষ, দুর্নীতি ও রক্তচোষা নীতি পরিহার করোনা থেকে মুক্তির বড় প্রতিষেধক ।

তিনি বলেন,একদল মোনাফাখোরী সুবিধাবাদী দ্রব্যমূল্য বৃদ্ধি করাসহ মজুমদারী ও সংকট সৃষ্টি করে চলছে। শ্রমিকদের পাওনা পরিশোধ করছে না বরং শ্রমিকদের ছাঁটাই করে বিপদে ফেলে অভিশপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে।

পীর সাহেব চরমোনাই আশঙ্কা প্রকাশ করে বলেন, অন্যায় কাজ থেকে ফিরে আসার জন্য খাছ তওবা, অনুশোচনা করে পূর্বের অবস্থান থেকে ফিরে আসা জরুরী।
তিনি বলেন, ভিআইপি রাজনৈতিক, তারকা ব্যবসায়ীসহ সর্বদা প্রটেকশনে থাকা ব্যাক্তিদের করোনা আক্রান্তের সংবাদ দেশের সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে।

পীর সাহেব চরমোনাই বলেন, করোনা ভাইরাস একটি মহামারি এবং এই মহামারি থেকে বাঁচতে হলে সর্বক্ষেত্রে রক্তচোষা নীতি পরিহার করতে হবে। সুদ, ঘুষ ও দুর্নীতি পরিহার করতে হবে। অন্যথায় করোনা ভাইরাস থেকে রেহাই পাওয়ার কোন উপায় নেই।

তিনি বলেন, আল্লাহর কাছে একাগ্রচিত্তে বেশি বেশি তওবা, ইস্তেগফার করে কান্নাকাটি করতে হবে। পরিশুদ্ধ জীবন পরিচালনা জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহ পাক এসব মুসিবত থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ