রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যের লুটনে খেলাফত মজলিসের সুধী সমাবেশ অনুষ্ঠিত জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ভানুয়াতুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের এই চরম সংকট উত্তরণে জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। নাগরিক সুবিধা প্রায় শুন্যের কোঠায়। উপরন্তু জনসাধারণের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়ে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এসব কথা বলেন।

তারা বলেন, গণপরিবহনের ভাড়া ৬০ পার্সেন্ট বৃদ্ধি, ওয়াসার বিল ২৫পার্সেন্ট বৃদ্ধিসহ মোবাইল কোম্পানিগুলোর রক্তচোষা বাণিজ্যিক আগ্রাসন জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। সরকারের এই প্রহসন ও শোষণনীতি জনগণ বেশিদিন সহ্য করবে না।নেতৃদ্বয় জনগণকে এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করার আহ্বান জানান।

দেশের চলমান সংকট উত্তরণে জনগণের উপর সকল বর্ধিত ব্যায় অনতিবিলম্বে প্রত্যাহার করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান। সকল স্বাস্থ্যবিধি মেনে মহান আল্লাহর কাছে ক্ষমা ও ইস্তেগফার বেশি বেশি করার অনুরোধ জানান তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ