বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

বহু মাদরাসার পৃষ্ঠপোষক শিল্পপতি আব্দুল মোনেমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বিশিষ্ট শিল্পপতি, বহু মাদরাসার পৃষ্ঠপোষক, ব্রাহ্মণবাড়িয়া জামিয়াতুস সুন্নাহর প্রতিষ্ঠাতা, মোনেম গ্রুপের চেয়ারম্যান, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, আল্লামা মাহমুদুল হাসানের বিশেষ ভক্ত জনাব আব্দুল মোনেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সূত্র মতে জানা যায়, ১৭ মে স্ট্রোক করলে আব্দুল মোনেমকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আব্দুল মোনেম দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে খ্যাত ছিলেন।

জানা গেছে, আব্দুল মোনেমের জানাজা ও দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে সম্পন্ন হবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শিল্পপতি মোনেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, আল্লামা মাহমুদুল হাসানও শোক প্রকাশ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ