মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

নীলফামারীতে র‌্যাবের আরও ১০ সদস্য করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৯ জন সদস্য নভেল করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তারা সকলেই জেলা শহরের সবুজপাড়ায় অবস্থিত র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্য।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন জানান, করোনায় আক্রান্ত কি না- জানতে বুধবার নতুন করে ওই ক্যাম্পের ৬৩ জন সদস্যের নমুনা সংগ্রহ করে রাজধানীর ডিজিএইচএস ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার সেই রিপোর্ট আসলে জানা যায়, র‌্যাবের ১০ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

এর আগে ওই ক্যাম্পের আরও ৯ জন সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। নতুন করে ১০ জন শনাক্ত হওয়ায় ওই ক্যাম্পে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ জনে। তারা সকলে বর্তমানে জেলা সদর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, র‌্যাবের এ ১৯ জন সদস্যসহ নীলফামারীতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন সদস্য। এর মধ্যে নীলফামারী সদর উপজেলায় ৪৭ জন, সৈয়দপুর উপজেলায় ১৮ জন, ডিমলা উপজেলায় ১৫ জন, ডোমার উপজেলায় ১১ জন, জলঢাকা উপজেলায় ৯ জন এবং কিশোরীগঞ্জ উপজেলায় ৮ জন। এর মধ্যে মারা গেছেন ২ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ