বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

‘করোনার প্রভাবে দেশের উন্নয়ন থমকে গেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনার প্রভাবে দেশের উন্নয়ন থমকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলমান ছিলো। করোনার কারণে তা এখন থমকে গেছে। দেশে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ যে কোনো দুর্যোগ আসলে সেটি কিছু সময় থাকে। কিন্তু করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে তা যেন অনির্দিষ্টকালের জন্য। পরিস্থিতি স্বাভাবিক হলে উন্নয়নের মাধ্যমে দেশ আবারও ঘুরে দাঁড়াবে।

ত্রাণ বিতরণে অনিয়ম বন্ধ করার আহ্বান জানিয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, যারা সরকারের ত্রাণ ও নগদ অর্থ সহায়তা বিতরণে জড়িত রয়েছেন, তাদের আরও সতর্ক থাকতে হবে। এই মহতি কার্যক্রমকে সুষ্ঠুভাবে জনগণের সামনে আনতে হবে। করোনা মহামারিতে সরকারের ত্রাণ সহায়তার সাথে মানুষের জীবন-মরণ জড়িত রয়েছে।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে আরও ৮টি ভেন্টিলেশন রংপুরে পাঠানো হয়েছে। এতে করে আরও বেশি সংখ্যক সংকটাপন্ন করোনা রোগী চিকিৎসা পাবে। এছাড়াও প্রয়োজন হলে রংপুর মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হবে।

এর আগে মসিউর রহমান রাঙ্গা রংপুর মেডিকেল কলেজ পরিদর্শন করে অধ্যক্ষের কক্ষে হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ