মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

সিজদারত অবস্থায় আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়বের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া জিরি'র মুহতামিম মাওলানা শাহ মোহাম্মদ তৈয়ব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেলে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেখল হামিউসসুন্নাহ মাদরাসার সিনিয়র শিক্ষক ও হাটহাজারী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

জানা গেছে, দেশের অন্যতম শীর্ষ এই আলেম রমাযানুল মোবারকের শেষ দশকের এতেকাফ শেষে অসুস্থতা বোধ করলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি জায়নামাজে সিজদারত অবস্থায় ইন্তেকাল করেন।

ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে পাঁচ মেয়ে, নাতি নাতনী এবং হাজারো শাগরীদ, মুরীদান ও ভক্ত রেখে গেছেন। আল্লমা মুফতি নুরুল হক রহ.এর ইন্তেকালের পর থেকে প্রায় ৩৬ বছর তিনি মুহতামিম ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ