শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ঈদের পর এসএসসি ও সমমানের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনিশ্চয়তার মধ্যে মধ্যে পড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আসন্ন ঈদুল ফিতরের পর প্রকাশ করা হবে।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তা প্রকাশ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে শিক্ষা বোর্ডগুলো ফলাফল প্রকাশের কাজ প্রায় সম্পন্ন করেছে। তাই আসন্ন ঈদের পর ফল প্রকাশ করা হবে।

করোনা পরিস্থিতির কারণে চলতি বছর খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের ফল জানানোর ব্যবস্থা করছে শিক্ষা বোর্ড। এ পদ্ধতিতে যাতে পরীক্ষার্থীরা সবার আগে ফলাফল পায় তাই গতকাল সোমবার থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। যারা এ নিবন্ধন করবে ফলাফল প্রকাশের পর সবার আগে তাদের মোবাইলে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তবে অতীতের মতো নির্ধারিত পদ্ধতিতেও ফলাফল জানা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর বলেন, যেকোনা মোবাইল অপারেটর থেকে এসএমএস এর মাধ্যমে প্রাক নিবন্ধন করা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি নিবন্ধনের জন্য দুই টাকা করে চার্জ নেয়া হবে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে শেষ হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার প্রায় সাড়ে ২০ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। চলতি মাসের শুরুতে এর ফলাফল প্রকাশের কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ