রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আল্লামা পালনপুরীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক ও প্রায় একযুগ ধরে বুখারি শরিফের দরস প্রদানকারী শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন হক ও হক্কানিয়্যাতের ঝান্ডাবাহী বিশিষ্ট আলেমে দ্বীন ও উম্মাহর আদর্শ রাহবার। আমৃত্যু তিনি ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে নিয়োজিত ছিলেন। তার দরস অত্যন্ত ছিল অত্যন্ত জনপ্রিয়, চিত্তাকর্ষক এবং তথ্যেপরিপূর্ণ।

তার প্রকাশিত কিতাবগুলোর মধ্যে আলওয়ানুল কাবির, শরহে ফওজুল কাবির, হাশিয়ায়ে ইমদাদুল ফতোয়া বিশেষভাবে উল্লেযোগ্য। তার লিখিত হুজ্জাতুল বালিগাহ একটি সুসুসিদ্ধ কিতাব। ইলমে নববীর শিক্ষা ও তার সাহিত্যকর্মের জন্য তিনি আজীবন জ্ঞানপিপাসুদের নিকট স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন।

আল্লাহভীরু, মুখলিস, বিচক্ষণ এই আলেম মনিষীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং সহকর্মী, ছাত্র ও শুভানুধ্যায়ীদের শ্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

বিশ্ব বিখ্যাত এই দরদী আলেম ও মুরুব্বীর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে দোয়া করছি, হে আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস, আলেম বান্দাকে আপনার রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ